আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ০৬:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@০৬:৫৮ অপরাহ্ণ
মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরে গাংনীতে ফুটবল খেলতে গিয়ে স্বপনীল আলী (১৬) এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে তার মৃত্যু হয়। স্বপনীল আলী উপজেলা জোড়পুকুরিয়া গ্রামের উত্তরপাড়ার কাওসার আলীর ছেলে ও সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ ফুটবল বুকে লাগে। ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম তার মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ