।।খুলনা ব্যুরো।।
খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আধুনিক ও ডিজিটাল নিরাপদ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় ও মহিলাদের মাঝে ৩০০টি সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন (বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ)। ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে এবং ফুলতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রিপনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মোস্তফা কামাল খোকন (সহ- সভাপতি, খুলনা জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান রুদঘরা ইউনিয়ন পরিষদ ডুমুরিয়া, খুলনা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব কে এম জিয়া হাসান তুহিন (ভাইস চেয়ারম্যান, ফুলতলা উপজেলা পরিষদ), জান্নাতুল ফেরদৌস নিশা (মহিলা ভাইচ চেয়ারম্যান, ফুলতলা উপজেলা পরিষদ), মৃনাল হাজরা (সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলা আওয়ামীলীগ), বিলকিস আক্তার ধারা(সদস্য, খুলনা জেলা আওয়ামীলীগ), শরিফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু (চেয়ারম্যান ২ নং দামোদর ইউনিয়ন পরিষদ), ইসমাইল হোসেন বাবলু (সভাপতি ২ নং দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ), মোল্যা সাহিদুল ইসলাম (সাধারণ সম্পাদক ২ নং দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ), রেক্সনা আজম (ফুলতলা উপজেলা মহিলা আওয়ামী লীগ), মোঃ সোহাগ খান(সাধারণ সম্পাদক ৪ নং ফুলতলা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ), মোঃ আসলাম খান, মোশারফ হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ রওসন আলী, মোঃ শওকত আলী আকুঞ্জী, শেখ মনিরুল ইসলাম,আলহাজ্ব খান শুকুর উদ্দিন, মোঃ ইসমাইল হোসেন বাবলু, মোল্যা শরীফুল ইসলাম, মোস্তফা আলম বুলু চৌধুরী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি/সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















