।।নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছেন।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ভবানীপুর বাজার এলাকায় দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এসএম কিবরিয়া, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন (জিলাল)।






















