আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩১ অক্টোবর ২০২৩ @ ০৮:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ অক্টোবর ২০২৩@০৮:২০ অপরাহ্ণ
হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ছবি- বিডিহেডলাইন্স

শাহিনুর ইসলাম প্রান্ত
হাতীবান্ধা প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের চলমান নৈরাজ্যে বাংলাদেশ পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান আমিরুল ইসলাম পারভেজ, লালমনিরহাট জেলা সেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, জাতীয় প্রেস ক্লাব সদস্য রফিক ভুইঁয়া, আনসার সদস্য হোসাইনসহ সকল হত্যা, নির্যাতন, অগ্নি সন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক লীগের হাতীবান্ধা উপজেলা সভাপতি জরজিজ আলম দরদীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারন সম্পাদক সুলতান আহমেদ রাজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু দিলিপ কুমার সিংহ, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাতসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ