জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির পদ বঞ্চিত নেতৃবৃন্দ।
আজ শনিবার ( ৯ সেপ্টেম্বর) দুপুর বারোটায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী জিরো পয়েন্টে এসে নবগঠিত জেলা ও উপজেলা আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব আজিজার রহমান মাস্টার।
এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামের ছবি সম্বলিত ব্যান্যার-ফেস্টুন রাস্তায় পুড়িয়ে দেন।






















