মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া এলাকায় ভাতিজাদের লাঠির আঘাতে প্রাণ গেল জেঠা মোজাফফর হোসেনের (৬৫)।
বৃহস্পতিবার ঢাকা হৃদরোগ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৩ অক্টোবর নিজ বাড়িতে ভাতিজাদের লাঠির আঘাতে গুরুত্বর আহত হন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মাহিমুদ্দিনের পুত্র মোজাফফর হোসেনের সঙ্গে তার ভাতিজা নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের জমি নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছে। গত ৩ অক্টোবর এ নিয়ে জেঠা মোজাফফর হোসেনের সঙ্গে জাতিজা নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের তর্ক শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা লিখন ও লিমনসহ প্রতিবেশী বাবুল মোজাফফর হোসেনকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। এতে তিনি গুরুত্বর আহত হলে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরও তার অবস্থা আশংকা জনক হলে ঢাকা হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।





















