আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ভিন্ন প্যাটার্নের গান গাইলেন রাজু মন্ডল

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৯ জুন ২০২৩ @ ০৭:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুন ২০২৩@০৭:১৬ অপরাহ্ণ
ভিন্ন প্যাটার্নের গান গাইলেন রাজু মন্ডল

যাযাবর পলাশ
বিনোদন ডেক্স।।

ফোক ঘরানার গান গেয়ে ইতিমধ্যেই বাংলা লোকসঙ্গীতে আলাদা একটা স্থান তৈরি করে নিয়েছেন এই সময়ের সবচেয়ে ব্যস্ততম ফোক ঘরানার সঙ্গীতশিল্পী রাজু মন্ডল। এবার নিজের খোলস থেকে বেরিয়ে একটা ভিন্ন প্যাটার্নের গান গাইলেন তিনি। গানের শিরোনাম ‘এতো কষ্ট দিলো বন্ধু’। তরুণ গীতিকার ও কণ্ঠশিল্পী এইচ আর রিয়াজের গীতিকথায় গানটির সুর করেছেন মাসুদ টুটুল।

নতুন এই গানের সঙ্গীতায়োজন করেছেন গুণী সঙ্গীতপরিচালক মান্নান মোহাম্মদ। মিক্সড এবং মাস্টারিং এর দায়িত্বে রয়েছেন সাউন্ড ইঞ্জিনিয়ার ডালিম। জানা গেছে, রাজু মন্ডল এর গাওয়া “এতো কষ্ট দিলো বন্ধু” শিরোনামের এই গানটি অসাধারণ একটা গল্পের মিউজিক্যাল ফিল্মসহ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ঘাসফড়িং’ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে খুব শীঘ্রই মুক্তি পাবে।

গানের ভয়েজ রেকর্ড শেষে নতুন এই গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী রাজু মন্ডল জানালেন, আমি মুলত বাউল গানের শিল্পী। কিন্তু এই গানটা একদমই আমার প্যাটার্নের বাইরের একটা গান। আমি চেষ্টা করেছি নিজেকে ভেঙে নতুন কিছু করার। বাকিটা আমার দর্শক শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম।

গীতিকবি এইচ আর রিয়াজ বললেন- এই প্রথম রাজু ভাইয়ের সাথে কাজ করা। রাজু ভাই অসাধারণ গেয়েছেন। তার ভক্তরা এই গানে তাকে নতুনভাবে পাবে আশাকরি। গানটি শুনলে সকলের হৃদয় ছুঁয়ে যাবে।

যাপ/এসআর/০৯০৬২৩/১৯:১৫

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ