আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৪০

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৩ নভেম্বর ২০২৩ @ ০৬:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৩@০৬:৫৯ অপরাহ্ণ
দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৪০

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৮৪ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৪০ জন ডেঙ্গুরোগী। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৭ জন রোগী।

আজ সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯৩ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৩ হাজার ৯০৮ জন, আর ঢাকার বাইরের ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৯৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭১ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫২৭ জন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ