আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

প্রকাশ্যে এলেন ‘লিও’র সঞ্জয় দত্ত

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৩১ জুলাই ২০২৩ @ ০৭:৫৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ জুলাই ২০২৩@০৮:০১ পূর্বাহ্ণ
প্রকাশ্যে এলেন ‘লিও’র সঞ্জয় দত্ত

।।বিনোদন ডেস্ক।।
২৯ জুলাই নিজের ৬৪তম জন্মদিন উদযাপন করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই বিশেষ দিনে পরিচালক লোকেশ কানাগারাজ তার আসন্ন চলচ্চিত্র ‘লিও’ থেকে অ্যান্টনি দাসের চরিত্রে অভিনেতার চেহারা উন্মোচন করেছেন। সঞ্জয় দত্ত সিনেমাটিতে প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করবেন। থালাপতি বিজয়ের সঙ্গে পাল্লা দিয়ে পর্দা কাঁপাবেন এই অভিনেতা।

পরিচালক লোকেশ কানাগারাজ টুইটারে তার আসন্ন চলচ্চিত্র ‘লিও’ থেকে অভিনেতার একটি ছোট ঝলক উন্মোচন করেছেন। ভিডিও টিজের এই ঝলকে অ্যান্টনি দাসের ভূমিকায় প্রকাশ্যে এসেছে সঞ্জয় দত্তের চেহারা। ভিডিওটি শেয়ার করে লোকেশ লিখেছেন, ‘অ্যান্টনি দাসের সাথে দেখা করুন। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট উপহার।

ভিলেন হিসেবে বরাবরই আইকনিক চরিত্র উপহার দিয়েছেন সাঞ্জু বাবা। ‘ভাস্তব’ চলচ্চিত্রের রঘুনাথ থেকে ‘অগ্নিপথ’-এর কাঞ্চা, ভক্তদের শিহরণ জাগিয়েছেন নিজের নেতিবাচক চরিত্র দিয়ে। এবার ‘লিও’তে বিজয়ের সঙ্গে তুখোড় লড়াইয়ের আভাস দিলেন সঞ্জয়।

‘কাইথি’ ও ‘বিক্রম’ খ্যাত পরিচালক লোকেশ কানাগারাজ পরিচালিত ‘লিও’ একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন থালাপতি বিজয়। আরো থাকছেন সঞ্জয় দত্ত ও ত্রিশা। ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লিও’। সিনেমাটি লোকেশ কানাগারাজের সিনেমাটিক ইউনিভার্স, লোকিভার্সের অংশ হবে কি না তা এখনো নিশ্চিত করা হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর সঙ্গে যোগসূত্র থাকবে এটির। ভক্তদের প্রত্যাশাও সেটিই।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ