আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাটগ্রামে আকলিমা খাতুন কল্যাণ ট্রাস্ট কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ জুলাই ২০২৩ @ ০৭:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুলাই ২০২৩@০৭:০৪ অপরাহ্ণ
পাটগ্রামে আকলিমা খাতুন কল্যাণ ট্রাস্ট কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মোঃ ওসমান গনি বাবু
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী ইউনিয়ন আকলিমা খাতুন কল্যাণ ট্রাস্ট কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আমানতুল্লাহ প্রধান মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন রুপালী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি এন্ড সিইও মোঃ আতাউর রহমান প্রধান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রধান এর সভাপতিত্বে পাটগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, আদর্শ কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ জিন্নাত আরা বেগম, বুড়িমারী ইউপি চেয়ারম্যান মোঃ তাহাজুল ইসলাম মিঠু, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ আফরোজা বেগমসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ