।।নিজস্ব প্রতিবেদক।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা অচল করতে এলে জনগণ বিএনপিকে অচল করে দেবে।
সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেছেন, বেশি লাফালাফি করলে ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠাণ্ডা করে দেব। যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।
তিনি আরও বলেন, বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।
সেতু মন্ত্রী বলেন, ভোট হবে। আগামী জানুয়ারিতে ভোট হবে। জানুয়ারিতে ফাইনাল, নভেম্বরে কোয়ার্টার ফাইনাল এবং ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।






















