আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাটগ্রামে বিএনপির মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ নভেম্বর ২০২৩ @ ০৩:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৩@০৪:৩৪ অপরাহ্ণ
পাটগ্রামে বিএনপির মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ
ছবি- বিডিহেডলাইন্স

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

বিএনপির পঞ্চম দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনের, এই প্রথম বারের মতো লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮ টায় থেকে বুড়িমারী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা।

জানা যায়, সকাল থেকেই বুড়িমারী ইউনিয়ান বিএনপির সাধারন সম্পাদক এ.এস.এম নাহিদের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়কের বাজার এলাকায় অবস্থান নেন। ফাঁকা মহাসড়ক অবরোধ করে নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।

শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দাবি করে সকাল সাড়ে নয়টার দিকে অবরোধের সমর্থনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এতে এ.এস.এম নাহিদ ছাড়াও আরো উপস্তিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ অর্থবিষয়ক সম্পাদক হাসিকুল ইসলাম প্রধান, সেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহবায়ক নুর আলম সিদ্দিক, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আয়নাল হক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য-সচিব হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির হাসান শাওন সহ প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ