আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ অক্টোবর ২০২৩ @ ০৬:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ অক্টোবর ২০২৩@০৬:১৩ অপরাহ্ণ
দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী

।।হিলি প্রতিনিধি।।

দিনাজপুরের নবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে হোমাইরা আক্তার হিমু (১০) নামের এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৮অক্টোবর) দুপুর আড়াইটা সময় উপজেলার বিনোদনগর ইউনিয়নের নলশীষা নদীতে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করছেন বিনোদনগর ইউনিয়নে সদস্য সোহেল রানা।

ওই শিক্ষার্থী নারায়ণপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে এবং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

২ নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল রানা বলেন,আজ দুপুরের দিকে নদীতে গোসলে নামে ওই শিক্ষার্থী পরে সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ