আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ৮ আগস্ট ২০২৩ @ ০৭:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ আগস্ট ২০২৩@০৭:৪৫ অপরাহ্ণ
সিলেটে হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

।।নিজস্ব প্রতিবেদক।।

সিলেটে একটি হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- সিলেট সদর উপজেলার মেজরটিলা ইসলামপুরের পশ্চিম ভাটপাড়ার মজিদ মিয়ার ছেলে আনা মিয়া ও দারা মিয়া।

একইসঙ্গে রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ মামলায় আব্দুল খালিক নামের অপর আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের সদস্য আফসর আহমদ ও তার পরিচিত আব্দুল কুদ্দুসসহ কয়েকজন দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় আসামিরা হামলা ও গুলি বর্ষণ করেন। এতে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।

এ ঘটনায় গুলিতে আহত ইউপি সদস্য আফসর আহমদের ভাই সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর মুকিরপাড়ার বাসিন্দা আফজল কবীর বাদী হয়ে ২০০১ সালের ৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা (নং-১৪ (৯)২০০১) দায়ের করেন। বিচারের দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত দুই আসামির যাবজ্জীবন আদেশ দেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ