।।নিজস্ব প্রতিবেদক।।
লক্ষ্মীপুরে রায়পুরের কুখ্যাত মাদক সম্রাট নামে পরিচিত মো. দেলোয়ার হোসেন মাইকেলকে (৩৬) ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫অক্টোবর) রাতে উপজেলার বামনী ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাইকেলের কাছ থেকে মাদক বিক্রি ১০ হাজার টাকা ও ২০০ গ্রাম গাজাও পাওয়া যায়।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে কুখ্যাত এই মাদক সম্রাট মাইকেলের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ১০টি মামলা দায়ের করা হয়েছে।
রায়পুর থানার ওসি (তদন্ত) মো. সামছুল আরেফিন বলেন, কুখ্যাত মাদক সম্রাট মাইকেল দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে রায়পুর, রামগঞ্জ ও সদর থানায় ১০টি মামলা রয়েছে। এরই মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামি মাইকেলকে কারাগারে পাঠানো হয়েছে।






















