আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নির্বাচনী প্রচারণায় কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু আওয়ামী লীগের

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৪৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩@০৯:৪৬ পূর্বাহ্ণ
নির্বাচনী প্রচারণায় কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু আওয়ামী লীগের

।।নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার জন্য মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। গত কাল সোমবার রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ‘অফলাইন ক্যাম্পেইন’-এর ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর ও সহকারি ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের। ১০০ শিক্ষকের প্রথম ব্যাচ প্রশিক্ষণের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

পরে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। এ কার্যক্রমে সারাদেশ থেকে মনোনীত ১০০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। যারা পরবর্তীতে পর্যায়ের অন্যান্য নির্বাচনী প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা।

এবারের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অদ্যবাদিত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে প্রতিজন ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এই উদ্যোগের আওতায় একটি সুশৃংখল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে প্রতিজন ভোটারের কাছে ভোট চাওয়া হবে।

প্রতিটি লোকালয়ের জন্য একজন করে ক্যাম্পেইনার মনোনীত করা হবে। উক্ত ক্যাম্পেইনারদেরকে প্রশিক্ষণ দেবেন উপজেলা পর্যায়ের প্রশিক্ষকরা। উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে একটি মাস্টার ট্রেইনার গ্রুপ তৈরী করা হয়। যারা প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে গিয়ে স্থানীয় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে। এবং স্থানীয় প্রশিক্ষকরা ক্যাম্পইনারদের ক্যাম্পইন করাবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ