আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ধানের তৈরী ব্যতিক্রমী প্রতিমা সাতক্ষীরায়

  • In ধর্ম
  • পোস্ট টাইমঃ ১৭ অক্টোবর ২০২৩ @ ০২:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৩@০২:৩৮ অপরাহ্ণ
ধানের তৈরী ব্যতিক্রমী প্রতিমা সাতক্ষীরায়
ছবি- বিডিহেডলাইন্স

হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।

আর মাএ কয়েক দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিটি মন্দিরে এখন প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের ব্যস্ততা, কোনটির কাজ শেষ হয়েছে আগেভাগেই। এবার ধান দিয়ে ব্যতিক্রমী প্রতিমা হয়েছে সাতক্ষীরায়। চিনিগুঁড়া ধানের এমন শৈল্পিক কারুকাজে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।

কলারোয়ার মুরারিকাটি উত্তরপাড়া পালপাড়া শারদীয় দূর্গাপূজা মন্দির। মন্দিরে শেষ হয়েছে প্রতিমা তৈরীর কাজ। সোনালী বর্ণের এ প্রতিমা তৈরীতে ব্যবহার হয়েছে চিনিগুড়া ধান। এখানে ব্যতিক্রম এমন আয়োজন এবারই প্রথম।

শিল্পীর শৈল্পিক হাতের নান্দনিক ছোয়ায় তৈরী দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষী, অসুরসহ প্রতিমা দেখে মনে হচ্ছে সোনায় মোড়ানো। তৈরীতে সময় লেগেছে এক মাস। খরচ হয়েছে লাখ টাকা। দেখে মুগ্ধ আগতরা।

জেলায় ছয়শোর অধিক মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা। মন্ডপে মন্ডপে এখন শেষ সময়ের ব্যস্ততা প্রতিমা শিল্পীদের। ষষ্ঠীর আগেই প্রতিমার কাজ সম্পন্ন করবেন তারা। হাতের তুলিতে চেষ্টা করছেন সন্তুষ্টির।

দূর্গোৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। থাকবে সিসি ক্যামেরা জানালেন এসপি।

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে দূর্গাপূজার আনুষ্ঠাণিকতা। ২৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ ধর্মীয় উৎসব।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ