।।নিজস্ব প্রতিবেদক।।
যেখানে ক্রিকেটে অংশ নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। চীনের হাংজুতে শুরু হয়েছে ১৯তম এশিয়ান গেমস। শুক্রবার এয়িশাডের উদ্দেশে যাত্রা করবে লাল-সবুজের জার্সিধারীরা।
ভারত-পাকিস্তান এশিয়াডে ক্রিকেটের জন্য বেশ আগেই দল ঘোষণা করেছিল। বাকি ছিল বাংলাদেশ জাতীয় দলের নাম ঘোষণা করা। ক্রিকেট বিশ্বকাপে মূল দল যখন ভারতে অনুশীলনে ব্যস্ত, তখনই ঘোষণা করা হল এশিয়াডের জন্য দল।
বাংলাদেশ ক্রিকেট দল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দল ঘোষণা করে। সাইফ হাসানের নেতৃত্বে ঘোষিত দলে আছেন একাধিক পরিচিত মুখ। জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়েই এই টুর্নামেন্টের দল ঘোষণা করেছে বিসিবি।
দলে ডাক পেয়েছেন একঝাঁক তরুণ এবং পরীক্ষিত মুখ। আফিফ হোসেন কিংবা ইয়াসির আলী চৌধুরী রাব্বির মত পরিচিত মুখ যেমন আছে, তেমনি রিশাদ হাসান, রিপন মন্ডলদের মত উদীয়মান তারকারাও আছেন এই দলে।
বাংলাদেশ স্কোয়াড: মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী চৌধুরী, জাকির আলী অনিক, নাহিদ রানা, আফিফ হোসেন ধ্রুব, রিপন মন্ডল, হাসান মুরাদ, রিশাদ হোসেন।





















