মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনের রেখে মাদারীপুরে ৫টি উপজেলায় পৃথকভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে আজ বুধবার (১ নভেম্বর) সকালে জেলা ও উপজেলা প্রশাসন ও জেলা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনের পৃথকভাবে জেলা ও উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও যাতায়াত ভাড়া বিতরণ করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, এছাড়া পৃথকভাবে প্রতিটি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।






















