আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২ ডিসেম্বর ২০২৩ @ ০৮:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ ডিসেম্বর ২০২৩@০৮:০৪ অপরাহ্ণ
টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

।।টাঙ্গাইল প্রতিনিধি।।

টাঙ্গাইলের-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ কারী গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছে টাঙ্গাইলের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়সারুল ইসলাম।

আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সময় টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কায়সারুল ইসলাম এ ঘোষণা দেন।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, ভোটারের এক পার্সেন্ট যে ভোটার সংখ্যা জমা দিতে হয় তার মধ্যে থেকে ১০ জনের ভোটার তালিকা নির্বাচন অফিসে পাঠিয়েছিলাম। সেই জায়গা থেকে যাচাই-বাছাইয়ে একজনের ভোটার তালিকা অসঙ্গতি দেখা দেয়। যার কারণে ইউনুস ইসলাম তালুকদারের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হলো।

এ বিষয়ে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, আমি উচ্চ আদালতে আপিল করবো। যাতে করে আমি আবার পুনরায় মনোনয়নপত্র বৈধ করে নিয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারি।এটা আমার বিরুদ্বে প্রতিপক্ষের ষড়যন্ত্র।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ