আজ ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১৫ আগস্টকে সামনে রেখে প্রথম দিনের কর্মসূচি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ আগস্ট ২০২৩ @ ০২:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ আগস্ট ২০২৩@১০:৩৭ পূর্বাহ্ণ
১৫ আগস্টকে সামনে রেখে প্রথম দিনের কর্মসূচি

।।নিজস্ব প্রতিবেদক।।

প্রতি বছরের ন্যায় এবারও ১৫ আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে আওয়ামীলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে ঘিরে মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামীলীগ। একইসাথে বাংলাদেশ আওয়ামীলীগের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে জাতী য় শোক দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়।

সূত্র আরো জানায়, শোক দিবসকে ঘিরে মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে পহেলা আগস্টের প্রথম প্রহরে জেলা ও মহানগর আওয়ামীলীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতৃবৃন্দ নগরীর দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জলন ও কাল ব্যাজ ধারন করেন। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট একেএম জাহাঙ্গির হোসেনসহ প্রমূখ।

সূত্র-বাসস

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ