আজ ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফুটওভার ব্রিজ ব্যবহারে অনিহা, ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার

ফুটওভার ব্রিজ ব্যবহারে অনিহা, ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
ছবি- বিডিহেডলাইন্স

মোহাম্মদ শরীফ
কুমিল্লা প্রতিনিধি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত রাস্তা পারাপারে ১৬ টি ফুট ওভারব্রীজ নির্মাণ করা হলেও পথচারীরা তা ব্যবহার না করে এলোপাথাড়ি রাস্তা পারাপার হচ্ছেন। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত ১০৫ কিঃমিঃ অংশ ফোর লেন রয়েছে । ফোরলেন দিয়ে চলাচলকারী যানবাহন যাতে নির্দিষ্ট গতিতে চলাচল করতে পারে এবং গুরুত্বপূর্ণ স্থান দিয়ে পথচারীরা রাস্তা পারাপার হতে পারেন তার জন্য মহাসড়কের উপর ১৬টি ফুট ওভারব্রীজ নির্মাণ করা হয়েছে।

গুরুত্ব বিবেচনা করে গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, কোটবাড়ি সড়কের মাথা, পদুয়ারবাজার, সুয়াগঞ্জ, মিয়ারবাজার, আমানগন্ডা, চৌদ্দগ্রাম পৌর এলাকা, আমজাদের বাজার, চিওড়া রাস্তার মাথাসহ কয়েকটি স্থানে ফুট ওভারব্রিজগুলো নির্মাণ করা হয়। কিন্তু যাদের জন্য নির্মাণ করা হয়েছে ওভারব্রীজগুলো সেই পথচারীরাই জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছেন। এতে যানবাহনের গতি কমে গিয়ে সৃষ্টি হচ্ছে যানজটের। আবার অনেক সময় ঘটছে দুর্ঘটনাও। ফুট ওভারব্রীজ ব্যাবহারের ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন মনে করছেন সাধারন মানুষ।

ফুটওভার ব্রিজ ব্যবহারে স্থানীয়দের নিয়ে সচেতনতা মূলক সভা করার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ