মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সোনালী ব্যাংক এর সাবেক এমডি আতাউর রহমান প্রধান। প্রতিদিনই নেতাকর্মীদের সাথে নিয়ে লালমনিরহাট-১ আসনের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও সরকারের উুন্নয়ন তুলে ধরে গনসংযোগ করছেন।
লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে ২৫ সেপ্টম্বর থেকে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিদিন লালমনিরহাট-১ আসনের নির্বাচনী এলাকায় এ গনসংযোগ কার্যক্রম চলছে। গত তিনদিনে (২৫,২৬,২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টা থেকে সন্ধান ৬ টা পর্যন্ত লালমনিরহাট-১ আসনের পাটগ্রাম উপজেলার, বুড়িমারী , শ্রীরামপুর, বাউরা,, জগৎবের, জোংড়া, মুন্সিরহাট, আউলিয়ারহাট, সফিরহাট, দহগ্রাম, কুচিবাড়ি, সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ চালায়। এবং বুড়িমারী, শ্রীরামপুর ও পাটগ্রাম ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আতাউর রহমান প্রধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের এই লিফলেট এলাকার উন্নয়ন চিত্র উল্লেখসহ টানা তৃতীয় বারের মত ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দরসহ অসংখ্য বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমি সহ আশ্রয় প্রকল্পে ঘরের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ভাতাসহ তাদের থাকার জন্য বীর নিবাস প্রকল্পের মাধ্যমে ঘরের ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা, প্রতিবছর পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নসহ অসংখ্য কালভাট, ব্রীজ, রেললাইন স্থাপন ও নতুন নতুন রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নতসহ দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল ও ডিজিটাল দেশে পরিণত হয়েছে।






















