।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
রাজধানীর দুই প্রবেশমুখে সমাবেশ করবে বিএনপি বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে। একটি হবে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে, অন্যটি উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে।
উত্তরার সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর যাত্রাবাড়ীর সমাবেশ হবে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে। বিকেল ৩টায় সমাবেশ দুটি শুরু হওয়ার কথা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন উত্তরার সমাবেশে। যাত্রাবাড়ীর সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি ও আবদুল মঈন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশে জেলা, মহানগর, থানা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করবে বিএনপি।





















