।।হিলি প্রতিনিধি।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।
আজ বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুইদিন পর আগামী শনিবার থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফ বলেন, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।






















