হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামে টর্নেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সোমবার (১৬ অক্টোবর) বিকালে শামা ওবায়েদ সোনাতন্দী গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে তার ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, ডা. এজাজ, মজিবর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আজাদ, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, নগরকান্দা পৌর বিএনপি নেতা ফখরুজ্জামান ফকো, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, রমিজুল মোল্লা,স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মাতুব্বর, মামুন হোসেন, সুমন মাতুব্বর, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমূখ।
প্রসঙ্গত, এ মাসের ০৫ অক্টোবর সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামে আকস্মিক টর্নেডোতে ২৫টি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়। অসংখ্য গাছপালা ভেঙে যায় এসময়।






















