আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিঘলিয়ায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ২ যুবকের

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৩@০৭:২১ অপরাহ্ণ
দিঘলিয়ায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ২ যুবকের
ছবি- বিডিহেডলাইন্স

জয়ন্ত রায়
তেরখাদা প্রতিনিধি।।

মাদক সেবনের অভিযোগে দিঘলিয়ায় ২ যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় দিঘলিয়া থানার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালী মন্দির সংলগ্ন স্থানে মাদক সেবনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ মোবাইল কোর্টের মাধ্যমে দুই যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, ছাবু শেখের ছেলে, রাজিবুল ইসলাম (২৪) ও মোঃ শহিদুল ইসলামের ছেলে, মোঃ ফয়সাল ওরফে রমজান (২৮)।

২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২ ধারা লঙ্ঘনের দায়ে তাদের দু’জনকে উক্ত সাজা এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইন চার্জা রিপন কুমার সরকার, এসআই (নিঃ) মোস্তফা শাহিনুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।

সাজা প্রাপ্ত দুই যুবককে আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ