।।খুলনা ব্যুরো।।
খুলনার দাকোপ উপজেলায় সুতারখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবদুলা মোড়ল (৩৪) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার জালালপুর ইউনিয়নের কানাদি গ্রামের মোক্তার মোড়ালর ছেলে আবদুলা মোড়ল।
জনসাধারণের চলাচলের রাস্তা পর দিয়ে গুন তার টানোর কারণে, ওই পথ দিয়ে হেঁটে যাবার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
স্থানীয়দের দাবী, এ কাজের জন্য দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে কেউ না ঘটায় সে কারণে যথাযত দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি করেছে নিহতের পরিবার। তবে এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






















