আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিনাজপুরে স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন স্বামী

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩@১২:৫১ অপরাহ্ণ
দিনাজপুরে স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন স্বামী
ছবি- ফাইল ছবি

সোহেল রানা
দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের হিলিতে স্ত্রীর সাথে মনোমালিন্য করে ফিরোজ খাঁন (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ (২৭ সেপ্টেম্বর) সকালে হাকিমপুর উপজেলার পানহাটি এলাকার বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ।

নিহত ফিরোজ খান চুয়াডাঙ্গা জেলা শামসুল হকের ছেলে। সে হিলিতে বিথি নামের এক মেয়েকে বিয়ে করে স্বামী স্ত্রী একসাথে বসবাস করে আসছিল।

হাকিমপুর থানা অফিসার ইনর্চাজ আবু সায়েম বলেন, নিহত ফিরোজ ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় আজ এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এব্যপারে এখনো কোন মামলা হয়নি। নিহতের পরিবারের লোকজনদের খবর দেয়া হয়েছে তারা আসলে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ