আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনার ফুলতলায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ আগস্ট ২০২৩ @ ১০:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ আগস্ট ২০২৩@১০:০৪ অপরাহ্ণ
খুলনার ফুলতলায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

।।খুলনা ব্যুরো।।

আজ ২৮ আগষ্ট সোমবার বিকাল সাড়ে ৫ টায় খুলনার ফুলতলা উপজেলার বুড়িয়ারডাঙ্গা প্রাইমারি স্কুল সংলগ্ন লিপু ফার্ম হাউজে ০৪ নং ফুলতলা ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভার উদ্ভোধন করেন- শেখ আবুল বাশার, (আহবায়ক ফুলতলা উপজেলা বিএনপি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক(সাবেক এমপি, সাবেক সিনিয়র সহ সভাপতি খুলনা জেলা বিএনপি, সাবেক আহবায়ক ফুলতলা উপজেলা বিএনপি, সন্মানিত সদস্য খুলনা জেলা বিএনপি)। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন- ইঞ্জিঃ মোঃ মনির হাসান টিটো (সদস্য সচিব, ফুলতলা উপজেলা বিএনপি)।

ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে এবং ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান বিপ্লব ও মোল্ল্যা মনিরুল ইসলামের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মোঃ সেলিম সরদার, হাসনাত রেজভি মার্শাল, মোঃ ওয়াহিদুজ্জামান নান্না, মোঃ এনামুল হোসেন পারভেজ, মোঃ সাব্বির হোসেন রানা, শেখ লুৎফর রহমান ও সরদার আতাউর রহমান।

ফুলতলা উপজেলা বিএনপিকে শক্তিশালী ইউনিটে পরিণত করতে তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলে সম্মিলিত হয়ে কাজঁ করছে। এ সময় ফুলতলা ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী শক্তিশালী ইউনিটে পরিণত করতে কমিটির সকল সদস্যদের নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও উক্ত সভায় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ০৪নং ফুলতলা ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ