।।রংপুর ব্যুরো।।
রংপুরের পীরগাছা উপজেলা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনসার ভিডিপির বাছাই অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শারদীয় দুর্গোৎসবের মন্ডপগুলোতে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য আনসার ও ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত কার্ড ধারী অভিজ্ঞদের ডিউটির জন্য বাছাই করা হয়েছে।
পীরগাছা আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তা ফারজানা আক্তার সুমি জানান, সরকারের নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপিতে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কার্ড ধারী যোগ্যদের শারদীয় দুর্গোৎসবে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য বাছাই করা হয়েছে। এরপরেও পুলিশ ভেরিফিকেশন পাওয়ার পরেই তাদেরকে শারদীয় দুর্গোৎসবের মন্ডপগুলোতে পাহারায় নিয়োজিত করা হবে। যাতে করো পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি সদস্যরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারেন।
তিনি আরো জানান, বাছাই কমিটির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আনসার ভিডিপি সরকারি জেলা কমান্ড্যান্ট জাকির হোসেন, সার্কেল এ্যাডজুডেন্ট রাসেল আহমেদ, মিঠাপুকুর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা প্রবীর কুমার রায। তারা সঠিক কাগজপত্র প্রাপ্তবয়স্কদের দেখে বাছাই করে ডিউটির জন্য নির্ধারিত করে দিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা অফিসার আজম আলীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ বছর আনসার ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত ও সঠিক কগজপত্র ও দক্ষ আনসার ভিডিপি সদস্য ছাড়া ছাড়া কাউকে শারদীয় দৈর্ঘ্য উৎসবের মন্ডপগুলোতে ডিউটির জন্য সুযোগ দেওয়া হবে না বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।






















