আজ ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ক্রিমিয়ার কাছে রুশ ট্যাংকারে ইউক্রেনের হামলা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ আগস্ট ২০২৩ @ ১০:৫০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ আগস্ট ২০২৩@১০:৫০ পূর্বাহ্ণ
ক্রিমিয়ার কাছে রুশ ট্যাংকারে ইউক্রেনের হামলা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

উপকূলীয় কর্মকর্তাদের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ক্রিমিয়ার কাছে কৃষ্ণ সাগরে একটি রুশ ট্যাংকারে হামলা চালিয়েছে ইউক্রেন। কার্চ প্রণালীতে রাতভর এই হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি বলে জানিয়েছে তাস।

রাশিয়ার বেশ কয়েকজন সামরিক ব্লগার জানিয়েছেন, ক্রিমিয়া সেতুর কাছে ইউক্রেনীয় নৌ ড্রোন থেকে রাশিয়ার তেলের ট্যাংকারে হামলা চালানো হয়েছে। উপকূলের আশেপাশের বাসিন্দারা বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও জানিয়েছেন তারা। তবে এই ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

পানির নিচ বা উপর দিয়ে পরিচালিত হওয়া মানুষহীন যানকে নৌ ড্রোন বলা হয়ে থাকে। রাশিয়ার উপকূল উদ্ধার সমন্বয় কেন্দ্রের কর্মকর্তার বরাতে তাস জানিয়েছে, ঘটনাস্থলে ইতোমধ্যে দুইটি সাহায্যকারী জাহাজ পৌঁছেছে। তবে ট্যাংকারটি বা এর মালিকানা নিয়ে বেশি কিছু জানানো হয়নি।

কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে কার্চ প্রণালী। এটি ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়া ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার তামান উপত্যকা থেকে আলাদা করেছে।

রুশ বার্তা সংস্থা আরও জানিয়েছে, ক্রিমিয়া সেতুতে আলো বন্ধ রাখা হয়। হামলার জেরে সেখানে সব গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। হামলা নিশ্চিত হলে এটাই হবে ওই এলাকায় সবশেষ এই ধরনের ড্রোন হামলা।

গত শুক্রবার রাশিয়ার কৃষ্ণ সাগরের বন্দর নোভোরোসিয়াকের একটি জাহাজে হামলা চালায় ইউক্রেনীয় ড্রোন। তবে এই হামলায় হতাহতের কোনো তথ্য জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ