আজ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে ‘প্রধান কোচ’ পদে পরিবর্তন আনল পাকিস্তান

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৭ নভেম্বর ২০২৩ @ ০১:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ নভেম্বর ২০২৩@০১:৫৯ অপরাহ্ণ
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে ‘প্রধান কোচ’ পদে পরিবর্তন আনল পাকিস্তান

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

বিশ্বকাপের পর পাকিস্তান দলে এসেছে আমূল পরিবর্তন। এখনো বিশ্বকাপ শেষ না হলেও পাকিস্তানের অধিনায়ক, কোচ, টিম ডিরেক্টর সবই পরিবর্তন হয়ে গেছে। আসন্ন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হাফিজ।

বাবর আজম বুধবার পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দেন। আজমের পদত্যাগের পর টিম ডিরেক্টর মিকি আর্থারও বিদায় নেন। আর্থারের পরিবর্তে টিম ডিরেক্টর হিসেবে সেদিনই নিয়োগ দেওয়া হয় হাফিজকে।

এবার হাফিজকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হবে। যদিও পিসিবি তা এখনো নিশ্চিত করেনি, তবে পাকিস্তানের গণমাধ্যমে সংবাদটি চাউর হয়ে গেছে।

হাফিজ পাকিস্তানের পক্ষে সর্বশেষ খেলেছিলেন দুই বছর আগে। তার পরও নিয়মিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। নেই কোনো কোচিংয়ের অভিজ্ঞতা। তবু ‘প্রফেসর’খ্যাত এই অভিজ্ঞ সাবেক ক্রিকেটারের ওপরেই ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়ে ৬ থেকে ৯ ডিসেম্বর মানুকা ওভালে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তিন টেস্টের পর নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দলটি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ