আজ ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা সফর, ১৪৪৮ হিজরি

লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুই জামাত অনুষ্ঠিত

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ জুন ২০২৩ @ ০৭:০৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ জুন ২০২৩@০৭:৪৬ অপরাহ্ণ
লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুই জামাত অনুষ্ঠিত
ছবি-েএম আর মিলন

এম আর মিলন
বিশেষ প্রতিনিধি।।

আজ পবিত্র ঈদুল আযহা। মুসলিম উম্মার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব। সারা বিশ্বের মুসলমানরা, আত্মত্যাগের এই মহান উৎসবটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাঝে পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটেও আজ পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। ঈদুল আজহার মুল আনুষ্ঠানিকতা শুরু হয় দুই রাকআত ওয়াজিব নামাজের মধ্য দিয়ে।


লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজের প্রথম জামাত সকাল ৮টায় অনুুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেছেন আলহাজ্ব মাওলানা মোঃ আতিকুর রহমান, পেশ ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ লালমনিরহাট।

উক্ত জামাতে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমূখ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ গণ্যমান্য ব্যাক্তি ও সমাজের সর্বস্তরের মুসল্লিগণ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

এরপর এখানে পবিত্র ঈদুল আজহার নামাজের দ্বিতীয় জামাত অনুুষ্ঠিত হয় সকাল ৯ ঘটিকায়। উক্ত জামাতে ইমামতি করেন, মুফতি মাওলানা মোঃ আক্কাস আলী, পেশ ইমাম নবাবের হাট (বিডিআর হাট) জামে মসজিদ,লালমনিরহাট।

এই ঈদগাহ মাঠে অনুুষ্ঠিত দুটি জামাতেই মুসল্লি ছিলো কানায় কানায় পরিপূর্ণ। প্রতিটি জামাত শেষে মুসলিম উম্মাহর জন্য শান্তি, সমৃদ্ধি ও সামাজিক বন্ধন অটুট রাখা সহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া অনুুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন লালমনিরহাট এর আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলো লালমনিরহাট পৌর প্রশাসন এবং নিরাপত্তায় ছিলো লালমনিরহাট জেলা পুলিশ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ