আজ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-কক্সকাজার মহাসড়কের ট্রাক চাপায় প্রাণ গেলো ইউপি সদস্যের

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:২৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩@০৫:২৪ অপরাহ্ণ
চট্টগ্রাম-কক্সকাজার মহাসড়কের  ট্রাক চাপায় প্রাণ গেলো ইউপি সদস্যের

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

চট্টগ্রাম-কক্সকাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রুকনউদ্দিন খোকা (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বন্ধু তসলিম উদ্দিন। আহতকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল তিন টার দিকে মহাসড়কের মালুমঘাট ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন।

নিহত রুকন উদ্দিন উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক মেম্বার আলম বাহাদুরের ছেলে।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে চকরিয়ায় আসার পথে বিকাল তিন টার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীত মুখি মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায় রুকন উদ্দিন। এসময় আহত হয় তার বন্ধু সলিম উদ্দিন। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ