আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ জুলাই ২০২৩ @ ০৭:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুলাই ২০২৩@০৭:২০ অপরাহ্ণ
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

।।জয়পুরহাট প্রতিনিধি।।

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে শত শত মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের পূর্ব বাজার জামে মসজিদ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান, পাকারমাথা জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমান, আরাম নগর জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম ও হাফেজ মোস্তাকিমসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

এসময় বক্তারা সুইডেনে পবিত্র কোরআন অবমাননা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ