আজ ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ আগস্ট ২০২৩ @ ১১:৩৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ আগস্ট ২০২৩@১১:৩৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

।।নিজস্ব প্রতিবেদক।।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন আজ নানান কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পুস্পমাল্য অর্পন করেন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুকসুদপুর আওয়ামী লীগ, পৌরসভাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌরমেয়র আশরাফুল আলম শিমুল, ওসি আবুবকর মিয়া, মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালসহ তাঁর পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ