সোহাগ হাফিজ
বরগুনা প্রতিনিধি।।
বরগুনায় শতাধিক শিশু ও কিশোরের অংশগ্রহণে কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বরগুনা সদর উপজেলা সংলগ্ন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সেচ্ছাসেবী সংগঠন গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম ফজলুল হক হাওলাদার পবিত্র কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার শতাধিক শিশু ও কিশোর অংশগ্রহণ করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি হাফেজ গোলাম মাওলা জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, বরগুনা ক্রিড়া সংস্থার ফুটবল প্রশিক্ষক মীর মো. বজলুর রহমান।
গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের পরিচালক মো. আরিফ হোসেন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বরগুনা পৌরসভার সাবেক মেয়র মো. শাহদাত হোসেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে কোরাআন, জায়নামাজ ও নগদ অর্থ পুরস্কৃত করা হয়েছে।






















