আজ ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খুলনায় জাতীয় সরকার দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:৪৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩@০৫:৪৭ অপরাহ্ণ
খুলনায় জাতীয় সরকার দিবস পালিত
ছবি- বিডিহেডলাইন্স

।।খুলনা ব্যুরো।।

আজ ১৭সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা সিটি করপোরেশনের আয়োজনে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় এবং তিন দিনব্যাপী মেলা ও স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ সেপ্টেম্বর রাত আটটায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তিন দিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় ১৫টি স্টলের মাধ্যমে বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং স্বাগত বক্তব্য করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিযয় নির্ধারিত হয়েছে ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’।

সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন- সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যন্ত পাঁচ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। সুন্দর নগরী গড়ে তুলতে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডের সাথে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে হলে সিটি কর্পোশেনের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে। এই দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মিলনবন্ধন আরো দৃঢ় হবে এবং সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। নগরীর উন্নয়নমূলক কর্মযজ্ঞ শেষ হলে খুলনা একটি তিলোত্তমা নগরীতে পরিণত হবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে মেয়রের নেতৃত্বে শিববাড়ি থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বেগম মন্নুজান সুফিয়ান(এমপি, মাননীয় প্রতি মন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়),সন্মানিত অতিথি – শেখ সালাউদ্দিন জুয়েল(সংসদ সদস্য,খুলনা -২)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ হেলাল মাহমুদ শরীফ (খুলনা বিভাগীয় কমিশনার),মোঃ মোজাম্মেল হক(পুলিশ কমিশনার,খুলনা মেট্রোপলিটন), মোঃ আব্দুল্লাহ, মইনুল হক, খন্দকার ইয়াসির আরেফিন(জেলা প্রশাসক খুলনা) ও মোঃ সাইদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্য গুনীজনের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- এমডিএ বাবুল রানা ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি- শেখ আশরাফুজ্জামান প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ