সাইফুর রহমান টিটু
মুন্সিগঞ্জ প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও আহত হয়েছে অন্তত পাঁচজন।
ভোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক আইল্যান্ডে ধাক্কা লাগলে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকার ঢাকামুখি লেনে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দিলে ওই দূর্ঘটনা ঘটে। এতে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৭ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





















