।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
দখলকৃত পশ্চিমতীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরের কাছে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি তারা সন্দেহভাজন যোদ্ধা। গত মাসে জেনিন শিবিরে বড় আকারে সামরিক অভিযান চালায় ইসরায়েল।
গত শুক্রবার সশস্ত্র ইহুদি দখলদারের এক ফিলিস্তিনি গ্রামে হামলা চালায়। সেখানে এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া তেলআবিবে এক হামলায় ইসরায়েলি নিরাপত্তা প্রহরী নিহত হয়।
ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওই তিন সন্দেহভাজনের দলটি হামলা চালাতে রওনা দিয়েছিল এবং তাদের গাড়িতে স্বয়ংক্রিয় রাইফেল পাওয়া গেছে।
সশস্ত্র বাহিনীর প্রশংসা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবো-সবজায়গায় এবং যেকোনো মুহূর্তে- যারা হামলা চালাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তবে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি গ্রুপগুলো। গাজা উপত্যকার শাসক গ্রুপ হামাস বলেছে, যে শত্রুরা আমাদের তিনি ফিলিস্তিনিকে হত্যা করেছে, তারা এই অপরাধের মূল্য না দিয়ে পার পাবে না।
গাজা এবং পশ্চিম তীরে সক্রিয় ইসলামিক জিহাদ বলেছে, ‘শত্রুরা তাদের বোকামি বুঝতে পারবে আর সন্ত্রাসবাদ শক্তি প্রতিরোধের মুখে পড়বে।’





















