আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ঋষিজ পদক পেনেন নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর

  • In শিক্ষা
  • পোস্ট টাইমঃ ২৫ নভেম্বর ২০২৩ @ ০৭:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ নভেম্বর ২০২৩@০৭:২২ অপরাহ্ণ
ঋষিজ পদক পেনেন নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য ঋষিজ পদক-২০২৩ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এদিন আরও দুজনকে ঋষিজ পদক প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান।

তিনি জানান, শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গুণী অভিনেতা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান আরও জানান, পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, শিল্পী ফকির আলমগীরের পত্নী সুরাইয়া আলমগীর। গানের সুরে, কবিতার ছন্দে ও নৃত্যের নান্দনিকতায় সাজানো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত বরেণ্য কবি আসাদ চৌধুরী ও প্রয়াত শিল্পী বুলবুল মহলানবীশকে। সংগীত ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিমির নন্দী এবং অভিনয়ের জন্য অভিনেত্রী ডলি জহুরকে ঋষিজ পদক প্রদান করা হয়।

উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, যোকোনো স্বীকৃতিই আনন্দের। ঋষিজ-পদক ২০২৩ এ মনোনীত করে পদক প্রদানের জন্য আয়োজনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই পদক সামনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ