আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বাজারে মৌ মৌ ঘ্রাণ ছড়াচ্ছে পাকা তাল!

  • In ব্যবসা বাণিজ্য
  • পোস্ট টাইমঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩@০৭:২৬ অপরাহ্ণ
বাজারে মৌ মৌ ঘ্রাণ ছড়াচ্ছে পাকা তাল!
ছবি- বিডিহেডলাইন্স

মোঃ তৌকির উদ্দিন আনিস
চট্টগ্রাম প্রতিনিধি।।

আষাঢ় শ্রাবনের জলধারার শেষে প্রকৃতির নিয়মে আসে ভাদ্র। ভাদ্র মাসকে বলা হয়ে থাকে তালের মাস। এ মাসেই গাছের পাকা তালের মৌ মৌ ঘ্রাণে চারপাশ তাল গন্ধে সুভাষিত হয়। বিস্তারিত জেনে নেওয়া যাক মোঃ তৌকির উদ্দিন আনিছের ভিডিও তথ্যচিত্রে…

খানিক্ষন রোদ আর খানিকক্ষণ মেঘে ঢাকা থাকে ভাদ্রের আকাশ আর এতে প্রকৃতি সাজে নতুন রুপে। এমন দিনে কার না ভালো লাগে পাকা তাল? মৌসুমি ফলের মধ্যে তাল বাঙ্গালীর পছন্দের ফল। আর তাইতো তাল নিয়ে যেন রীতিমতো উৎসব শুরু হয় বাঙ্গালীর ঘরে ঘরে।

তাল দিয়ে হরেক রকমের মুখরোচক নাশচার পাশাপাশি তৈরী করা সুস্বাদু তালের পিঠা। স্বজনদের ঘরে ঘরে পিঠা বিনিময়ের রেওয়াজ শুধু গ্রামাঞ্চলে নয় শহরেও দেখা যায়। আর তাইতো তালের মৌসুমে আলাদা একটা ভালোলাগা কাজ করে ছোট বড় সবার মাঝে। বাজারগুলোতে ধুমছে বিক্রি হয় তাল।

ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও তাল বিক্রি করে লাভের মুখ দেখে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সর্ববৃহত বাজার চৌমুহনীতেও ছেয়ে গেছে তালে তালে।

ক্রেতারা যেন বাজারেই আসছেন তাল ক্রয় করতে। প্রতি পিচ তাল বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

শুধুমাত্র নগরীর এই বাজারেই গড়ে প্রতিদিন প্রতি দোকানে ২০০ পিচের বেশী তাল বিক্রি করেন দোকানীরা।

এদিকে ক্রেতারা বলছেন, অন্যান্য দ্রব্যমূল্যের পাশাপাশি তালের দামেও বেতাল পরিস্থিতি। নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে এ ফলটি।

যদিও বিক্রেতাদের দাবী ক্রয় ক্ষমতার মধ্যেই আছে তাল। আবার অনেক বিক্রেতা বলছেন, শহরায়নের ফলে কাটা হচ্ছে তাল গাছ, এ কারনেই বাড়ছে দাম। শহর থেকে প্রায় বিলীন হয়ে যাচ্ছে এ জনপ্রিয় ফলের গাছটি।

চৌমুহনী বাজারের ফল ব্যবসায়ীরা এসব তাল নগরীর ফলমন্ডির আড়ত থেকে পাইকারী দরে ক্রয় করেন। প্রতি পিচ তাল ১০ টাকা লাভে বিক্রি করে গড়ে প্রতিদিন দুই হাজার টাকা ব্যবসা করে থাকেন তারা। সকাল ৮ টাকা থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।

দর্শক এইছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেশ-বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ