আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৫ জুন ২০২৩ @ ০৪:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ জুন ২০২৩@০৪:৪৫ অপরাহ্ণ
ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি- ফাইল ছবি

জিল্লুর রহমান

ধুনট (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার ধুনটে পানিতে ডুবে আব্দুল মোতালিব (০৫) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আব্দুল মোতালিব চক মেহেদী গ্রামের সবুজ শেখের ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী। রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার গোপাল নগর ইউনিয়নের চকমেহেদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টায় ওই শিশু শিক্ষার্থী তার মায়ের সাথে পুকুর ঘাটে যায়। ঘাটে ঈদ উপলক্ষে কাপড় ধৌতকাজে ব্যস্ত থাকায় শিশু সন্তানের দিকে খেয়াল রাখতে পারেনি তার মা। কিছু সময় পরে পুকুর ঘাটে সন্তানকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। পরে স্থানীয়রা পুকুর থেকে শিশু মোতালেবের মৃতদেহ উদ্ধার করেন।

গোপালনগর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুর ইসলাম জানান, মায়ের সাথে পুকুরে কাপড় ধুতে গিয়ে অসাবধানতা বসত পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ