আজ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চতুর্থ শ্রেণির শিশু ৯ মাসের অন্তঃসত্ত্বা !

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ আগস্ট ২০২৩ @ ১২:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ আগস্ট ২০২৩@১২:৫৩ অপরাহ্ণ
চতুর্থ শ্রেণির শিশু ৯ মাসের অন্তঃসত্ত্বা !

মো. লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।

চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুটি ধর্ষণের শিকার হয়ে এখন সে ৯ মাসের অন্তঃসত্ত্বা। নিজে শিশু হয়ে নিজের গর্ভে বড় করছে আরেক শিশুকে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি জাহিদুল খাঁ পলাতক রয়েছে। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযানে রয়েছে।

গুরুদাসপুর উপজেলার নাড়িবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত আসামি জাহিদুল খাঁ (৬২) গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে শিশুটির বাবা ও মা অন্যত্রে বিয়ে হয়। এরপর থেকে শিশুটি তার চাচা-চাচির কাছে থাকতো। এলাকার এক সম্পর্কের দাদা অভিযুক্ত আসামি জাহিদুল তার ভ্যানে শিশুটিকে বেড়াতে নিয়ে যেতো। পরে ৭ মাস পর শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয়নি শিশুটি। তবে প্রসব পরীক্ষার পর প্রাথমিকভাবে গর্ভে সন্তান থাকার কথা জানতে পারে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করার মাধ্যমে চিকিৎসক অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেন। পরে শিশুটি এ ঘটনা তার পরিবারকে বলে। এবং গত ১৮ জুন শিশুটির দাদি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, থানায় মামলা দায়ের এরপর থেকে পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযানে নামে। আসামি কোনো ফোন ব্যবহার না করায় তথ্য পেতে দেরি হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ