।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
গাজায় ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল এবং হামাস ৪ দিনের মানবিক বিরতিতে একটি চুক্তিতে পৌঁছেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে যে, এই চুক্তিতে ইসরায়েলি কারাগারে আটক থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে গাজা উপত্যকায় বর্তমানে বন্দী ৫০ জন বেসামরিক নারী ও শিশুর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি বাস্তবায়নের পরবর্তী পর্যায়ে বন্দী মুক্তির সংখ্যা বাড়ানো হবে।






















