আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩@০৬:৪৩ অপরাহ্ণ
নেত্রকোনায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও
ছবি- বিডিহেডলাইন্স

মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার সান্দিকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের নেত্রকোণা জেলার সুপারভাইজার নূর এ আলম, সান্দিকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলাম, মার্শাল আর্ট প্রশিক্ষক লুৎফুর রহমান সুমনসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও কাবেরী জালাল শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রত্যক্ষ করেন এবং ক্লাব সংশ্লিষ্টদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। এর আগে তিনি মাসকা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ