।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইউক্রেনের বিমান বাহিনী আজ রবিবার বলেছে তারা দক্ষিণ ওডেসা অঞ্চলে ২২টি রুশ ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে বলেছে, ৩ সেপ্টেম্বর, রাতে, রাশিয়ান দখলদাররা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব থেকে ‘শাহেদ-১৩৬/১৩১’ ইউএভি দিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক হামলা শুরু করেছিল।’ এ সময় তারা ২২টি ড্রোন ধ্বংস করেছে। খবর এএফপি’র।






















