।।মুন্সিগঞ্জ প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তিতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট মৃণাল কান্তি দাসের কর্মী সমর্থকরা।
আজ রবিবার বিকেলে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের মনোনয়নের চূড়ান্ত তালিকা ঘোষণা করার পর বিকাল সাড়ে ৫ টার দিকে ওই আনন্দ মিছিল বের করে তারা।
মিছিল মুন্সিগঞ্জ সুপার মার্কেট চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অংকুরিতযুদ্ধ-৭১ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
টানা তৃতীয় বারের মতো এডভোকেট মৃণাল কান্তি দাস আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ প্রকাশ করে বলেন এডভোকেট মৃণাল কান্তি দাসকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে মুন্সিগঞ্জ-৩ আসন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চায় তারা।





















