আজ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ও ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ এবং ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায় নাই, শুক্রবার রোজা

  • In জাতীয়, ধর্ম
  • পোস্ট টাইমঃ ২২ মার্চ ২০২৩ @ ০২:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ মে ২০২৩@০২:৪৭ অপরাহ্ণ
দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায় নাই, শুক্রবার রোজা

দেশের আকাশে বুধবার (২২ মার্চ) কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি
এদিন বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোজা শুরুর তারিখ নির্ধারণে অনুষ্ঠিত বৈঠক শেষে এই তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বৈঠক শেষে জানানো হয়, যেহেতু বুধবার চাঁদ দেখা যায়নি, সেহেতু বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার (২৪ মার্চ) থেকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে হবে প্রথম তারাবি, আর শেষ রাতে সেহেরি খাওয়া হবে। ১৮ এপ্রিল পবিত্র শবে কদর পালিত হবে।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ